Showing 13–24 of 58 results

কাঁঠাল বিচি গুঁড়া (Jackfruit Seed Powder)

300.00৳ 

কাঁঠাল বিচি গুঁড়া কাঁঠাল বিচি থেকে তৈরি একটি দেশীয় খাদ্য উপাদান। ভালো মানের কাঁঠাল বিচি পরিষ্কার ও উপযুক্তভাবে শুকিয়ে প্রক্রিয়াজাত করে এটি প্রস্তুত করা হয়।

এটি ভর্তা, স্যুপ, তরকারি, পিঠা এবং অন্যান্য ঘরোয়া খাবারে পরিমাণমতো ব্যবহার করা যায়। কাঁঠাল বিচিতে প্রোটিন, কার্বোহাইড্রেট, খাদ্যআঁশ ও বিভিন্ন খনিজ উপাদান রয়েছে।

Nancy Agro and Food দেশীয় খাদ্য উপাদানকে সহজে ব্যবহারের উপযোগী করে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে। প্যাকেট খোলার পর পণ্যটি আর্দ্রতা, পানি ও সরাসরি সূর্যের আলো থেকে দূরে রেখে ভালোভাবে মুখ বন্ধ করে সংরক্ষণ করুন।

কাঁঠাল বিচির চিপস Jackfruit Seed Crackers

150.00৳ 

কাঁঠাল বিচির চিপস একটি স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু হেলদি স্ন্যাকস। এতে রয়েছে প্রাকৃতিক প্রোটিন, ফাইবার, ভিটামিন সি, আয়রন ও পটাসিয়াম—যা শরীরের জন্য উপকারী। এই চিপসটি মচমচে, হালকা ও সহজে হজমযোগ্য। স্বাস্থ্য সচেতন ও রুচিসম্পন্ন ভোক্তাদের জন্য আদর্শ একটি বিকল্প।

কাঁঠালের আচার (Jackfruit Pickle)

400.00৳ 
আচার খেতে পছন্দ করে না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। আমরা বিভিন্ন ধরনের আচার খেয়ে থাকি। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কাঁঠাল দিয়ে আচার হয় এটাই আমাদের জানা ছিল না, খাওয়াতো দূরের কথা। কাঁঠালের আচার এর স্বাদ সুঘ্রান আপনাকে আকৃষ্ট করবে একবার খাওয়ার পরেই।

কাঁঠালের কোষের আচার (Jackfruit Cell Pickle)

390.00৳ 
কাঁঠাল বাংলাদেশের পরিচিত ও জনপ্রিয় দেশীয় ফলগুলোর একটি। সেই কাঁঠালের কোষকে তেঁতুল, আখের গুড়, চিনি, সরিষার তেল ও বিভিন্ন মসলার সঙ্গে ব্যবহার করে তৈরি কাঁঠালের কোষের আচার দেশীয় স্বাদের একটি চমৎকার রূপ। এর টক-মিষ্টি-ঝাল স্বাদ খাবারের প্রতি আগ্রহ বাড়াতে পারে এবং প্রতিদিনের খাবারে আনতে পারে বৈচিত্র্য।

কাঁঠালের চাটনী (Jackfruit Chutney)

390.00৳ 
মিষ্টি, টক ও ঝাল স্বাদের সুস্বাদু কাঁঠালের চাটনী, পাকা কাঁঠালের পাল্প, তেঁতুল, আখের গুড়, মসলা ও পঞ্চফোড়নের সমন্বয়ে তৈরি। ভাত, খিচুড়ি, রুটি, পরোটা বা নাশতার সঙ্গে উপভোগের জন্য চমৎকার একটি ঐতিহ্যবাহী চাটনী।

কাঁঠালের মিক্স আচার (Jackfruit Mix Pickle)

390.00৳ 
"কাঁঠালের মিক্স আচার" একটি অসাধারণ স্বাদের ও পুষ্টিগুণে ভরপুর ঘরোয়া আচার। এটি শুধু রুচির পরিবর্তনই আনে না, বরং এটি স্বাস্থ্যের জন্যও উপকারী। যারা একঘেয়ে আচার খেয়ে ক্লান্ত, তারা এই মিক্স আচারে পেতে পারেন নতুন স্বাদ ও পুষ্টিগুণের মিশ্রণ।

ক্লিনজিং প্যাক (Cleansing Pack)

300.00৳ 
একটি প্রাকৃতিক ও ভেষজ উপাদানে তৈরি মুখ পরিষ্কারের প্যাক, যা ত্বকের গভীরের ময়লা, তেল, ব্রণ ও দাগ দূর করে ত্বককে করে সতেজ, কোমল ও উজ্জ্বল। সব ধরনের ত্বকের জন্য উপযোগী।

চন্দন মাস্ক (Sandalwood Mask)

400.00৳ 
এটা ন্যাচারেলি স্কিনকে ফর্সা করতে সাহায্য করে। স্কিন গ্লো করবে। স্কিন হেলদি হবে। ভুতের মতো সাদা ফর্সা হওয়ার মত মাস্ক এটা না।

চিংড়ি মাছের চিপস Prawn Chips

400.00৳ 

Nancy Agro and Food চিংড়ি মাছের চিপস হলো চিংড়ির স্বাদযুক্ত একটি মচমচে স্ন্যাকস। চিংড়ি মাছ, সাগুদানা, লবণ, চিনি ও বেকিং পাউডারের সমন্বয়ে তৈরি এই চিপস সরাসরি স্ন্যাকস হিসেবে অথবা পছন্দের সস ও ডিপের সঙ্গে উপভোগ করা যায়। পরিবারের নাস্তা, চা-কফির সময় কিংবা অতিথি আপ্যায়নে এটি পরিবেশন করতে পারেন। সঠিকভাবে সংরক্ষণ করলে চিপসের মচমচে ভাব ও স্বাদ বজায় রাখতে সহায়তা করবে।

জলপাই আচার (Olive Pickle)

390.00৳ 
"বিশুদ্ধতা ও স্বাদের অনন্য সমন্বয়ে তৈরি জলপাই আচার – যা প্রস্তুত হয় দেশি জলপাই, প্রাকৃতিক মসলা এবং সঠিক মাত্রার মিষ্টতার ছোঁয়ায়। এতে কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়নি, ফলে এটি স্বাস্থ্যের জন্য নিরাপদ, পরিপূর্ণভাবে স্বাস্থ্যকর এবং দীর্ঘদিন সংরক্ষণযোগ্য।"

টুনা মাছের চিপস Tuna Fish Chips

200.00৳ 
টুনা মাছের চিপস বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর ও স্বাস্থ্যকর। প্রাকৃতিক ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও প্রোটিন সমৃদ্ধ টুনা মাছের চিপস বাচ্চাদের মস্তিষ্কের উন্নয়ন ও শারীরিক বিকাশে সহায়ক।

ডরি ফিস চিপস Dory Fish Chips

300.00৳ 
ডরি মাছের চিপস আমাদের অন্যান্য মাছের চিপসের মতো খুব সুস্বাদু এবং পুষ্টিকর মানসম্মত। ডরি চিপস, ডরি ক্র্যাকার নামেও পরিচিত।